1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে স্বর্ণ নিয়ে দ্বন্দ ভাই-ভাবি মিলে মেয়ে দেখানোর কথা বলে ডেকে নিয়ে যুবককে খু*ন - বিক্রমপুর চিত্র
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে স্বর্ণ নিয়ে দ্বন্দ ভাই-ভাবি মিলে মেয়ে দেখানোর কথা বলে ডেকে নিয়ে যুবককে খু*ন মুন্সীগঞ্জে গাছ ফেলে মহাসড়ক অবরোধ অপসারণ করল ফায়ার সার্ভিস মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত আরোহীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস > মুন্সীগঞ্জে ১২ মামলার আসামী  ২০০ পিস ইয়াবাসহ  গ্রেফতার মুন্সীগঞ্জে  ৭ বছর যাবৎ ধান খড় শুকানোর কাজে ব্যবহার হচ্ছে ৩১ লাখ টাকার সেতু মুন্সীগঞ্জে বাবা-মেয়েকে হ*ত্যা ১৯ দিনেও গ্রেফতার হয়নি মুখোশধারীরা, মানববন্ধন মুন্সীগঞ্জে দুই বিদেশি পিস্তল ও পাইপগানসহ ২০ মামলার আসামি সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার মুন্সীগঞ্জে জমি লিখে না দেওয়ায় আপন তিন ভাই ও এক ভাতিজা  মিলে হামলা, ৯ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ টঙ্গীবাড়ীতে ছাগলে গাছের পাতা খাওয়া নিয়ে সংঘর্ষ নারীসহ আহত ২ মুন্সীগঞ্জে আটক ৩৩ কিশোরসহ ৩৭ জনের জামিন

মুন্সীগঞ্জে স্বর্ণ নিয়ে দ্বন্দ ভাই-ভাবি মিলে মেয়ে দেখানোর কথা বলে ডেকে নিয়ে যুবককে খু*ন

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১১ টাইম ভিউ

মুন্সীগঞ্জে স্বর্ণ নিয়ে দ্বন্দ ভাই-ভাবি মিলে মেয়ে দেখানোর কথা বলে ডেকে নিয়ে যুবককে খু*ন

মুন্সীগঞ্জ প্রতিনিধি –

মাত্র ১ ভরি স্বর্ণের জন্য নিজের আপন ভাইকে খুন করার অভিযোগ উঠেছে ভাই ও ভাবির বিরুদ্ধে। মেয়ে দেখানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্জন বাগানে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয় মো. আলমগীরকে (৩৯)।

 

আলমগীর মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুরের বাসিন্দা। বিভিন্ন এলাকায় বাদাম-বুট বিক্রি করে সংসার চালাতেন। বিয়ে করেননি, সবার কাছে ছিলেন সহজ-সরল মানুষ।

 

 

প্রায় ৩ মাস আগে আলমগীর তার ১ ভরি স্বর্ণালঙ্কার বিশ্বাস করে গচ্ছিত রাখেন ভাই জাহাঙ্গীর হোসেন ও ভাবি রিনা বেগমের কাছে। কিন্তু তাকে না জানিয়ে সেই স্বর্ণের ৩ আনা দোকানে বন্ধক রেখে ৮ হাজার টাকা তুলে নেন তারা।

 

ঘটনা জানাজানি হলে স্বর্ণ ফেরত চান আলমগীর। সালিস বসে, স্বর্ণ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তও হয়। কিন্তু স্বর্ণ না দিয়ে উল্টো তাকে সরিয়ে দেওয়ার ভয়ংকর পরিকল্পনা করেন ভাই-ভাবি।

 

 

গত ১১ নভেম্বর, তোমার জন্য পাত্রী দেখেছি বলে বাড়ি থেকে ডেকে নেওয়া হয় আলমগীরকে। আগে থেকে ঠিক করা ছিল ১ লাখ টাকায় ভাড়াটিয়া সন্ত্রাসীদের।

 

ভাড়াটিয়া সন্ত্রাসী সাদ্দাম ও শফিকুল দুটি মিশুক অটোরিকশায় করে তাকে রিকাবীবাজার হয়ে বালুচরের দিকে নিয়ে যায়। পথে আরও দুজন যুক্ত হয়। সিরাজদিখানের কালিনগরের নির্জন আকাশমণি বাগানে পৌঁছেই তার কাছে থাকা টাকা ও স্বর্ণ কেড়ে নেওয়ার চেষ্টা করে ভাড়াটিয়া সন্ত্রাসীরা। চিৎকার করতেই ইট দিয়ে মাথায় একের পর এক আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু। এরপর মরদেহ খড়ের স্তূপ দিয়ে ঢেকে রেখে পালিয়ে যায় ঘাতকরা।

 

১৭ নভেম্বর সন্ধ্যায় সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিনগরের সেই বাগান থেকে আলমগীরের অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়। পকেটে থাকা এনআইডি দেখে পরিচয় মেলে।

এ ঘটনায় নিহতের মা ছায়েরা বেগম সিরাজদিখান থানায় মামলা দায়ের করলে

তদন্তে নামে পিবিআই মুন্সীগঞ্জ। এ ঘটনায় নিহতের . ভাই জাহাঙ্গীর হোসেন (৩৫),ভাবি রিনা বেগম (২৪) ভাড়াটিয়া সন্ত্রাসী মো. সাদ্দাম হোসেন (৩৩)ও মো. শফিকুল ইসলামকে (৩৩) গ্রেফতার করেছে পিবিআই।

 

তাদের মধ্যে ৩ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেখানো মতে উদ্ধার হয়েছে হত্যায় ব্যবহৃত ইট ও ২টি মিশুক অটোরিকশা বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে পিবিআই জানিয়েছে,। এ ঘটনায় আরও ২ জন জড়িত, তাদের গ্রেফতারে অভিযান চলছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জুবায়ের হোসেন জানান বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

 

 

 

 

 

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews