মুন্সীগঞ্জে গাছ ফেলে মহাসড়ক অবরোধ অপসারণ করল ফায়ার সার্ভিস
নিজস্ব প্রতিনিধি –
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্বৃত্তদের কেটে ফেলে রাখা গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানাই শুক্রবার( ২০ নভেম্বর) ভোর রাত ৩টা ১৫ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে গজারিয়া ফায়ার স্টেশনে সংবাদ আসে, গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলীপুরা নামক স্থানে ঢাকামুখী লেনে দুর্বৃত্তরা গাছ কেটে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।
সংবাদ পেয়েই গজারিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সরঞ্জামাদি ব্যবহার করে মহাসড়কে পড়ে থাকা কাটা গাছ অপসারণ করে। ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর পদক্ষেপে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মহাসড়ক হতে গাছটি কেটে অপসারণ করা হয়েছে। অপসরণের পর হতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যেকোনো অগ্নি দুর্ঘটনায় সেবা পেতে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২-এ কল করার অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply