লৌহজংয়ে ১২০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি – মুন্সীগঞ্জের লৌহজংয়ে ১২০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ( ২২ নভেম্বর) সকাল ১০:৩০ মিনিটে লৌহজং থানা পুলিশের অভিযানে হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকা থেকে ১২০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন লৌহজং থানার এসআই শাহিন মিয়া।
গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ জাহাঙ্গীর (২৫) – বর্তমানে হাট নওপাড়া, লৌহজং। স্থায়ী ঠিকানা কোমরপুর, বারহাট্টা, নেত্রকোনা।
২. মোঃ বিক্রম চৌধুরী (২২) – গোয়ালীমান্দ্রা বেদেপাড়া, লৌহজং।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply