1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে আলু হিমাগারে আনতে এবং ভাড়া খরচ ৫০৫ টাকা, বিক্রি হচ্চে ৪০০ টাকা - বিক্রমপুর চিত্র
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়িতে মোবাইলে  জুয়া খেলার অভিযোগে ১ জন গ্রেফতার মুন্সীগঞ্জে হেলে পড়েছে সেতু, বাঁশের সাঁকোই ৯ গ্রামের মানুষের ভরসা মুন্সীগঞ্জে আলু হিমাগারে আনতে এবং ভাড়া খরচ ৫০৫ টাকা, বিক্রি হচ্চে ৪০০ টাকা টঙ্গীবাড়িতে ২২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মুন্সীগঞ্জে গ্যারেজে ডাকাতি, মালিককে বেঁধে হত্যা,৭২টি ব্যাটারি, ১৬টি চার্জার ও দুটি অটোরিকশা লুট মুন্সীগঞ্জে ৬২০ পিস ইয়াবা উদ্ধার ৮ মামলার আসামি সহ ৩ মাদক কারবারি গ্রেফতার লৌহজংয়ে ১২০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার টংগিবাড়ীতে ১৫০ পিস ইয়াবাসহ স্বামী গ্রেফতার, স্ত্রী পলাতক সিরাজদিখানে বসতবাড়িতে দুই তলা ঘরে আগুন  মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মুন্সীগঞ্জে আলু হিমাগারে আনতে এবং ভাড়া খরচ ৫০৫ টাকা, বিক্রি হচ্চে ৪০০ টাকা

  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২২ টাইম ভিউ

মুন্সীগঞ্জে আলু হিমাগারে আনতে এবং ভাড়া খরচ ৫০৫ টাকা, বিক্রি হচ্চে ৪০০ টাকা

নিজস্ব প্রতিনিধি-

আমাদের অবস্থা খুব খারাপ। ১০ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। ব্যবসা শেষ, করার কিছু নাই। হিমাগারে যখন আলু রাখছি তখন আলুর খালি বস্তা কিনছি ১০৫ টাকা, আনতে খরচ ১০০ টাকা মোট ২০৫ টাকা এখোন হিমাগার ভাড়া দিতে হচ্চে ৩০০টাকা সব মিলেয়ে উৎপাদন খরচ ছাড়া হিমাগারে আলূ রাখতে খরচ ৫০৫ টাকা। অথচ এখন আলু বিক্রি হচ্চে ৪০০-৪৫০টাকা। উৎপাদন খরচতো দূরের কথ্ াহিমাগারে আনার এবং ভাড়ার খরচও আমরা আলু বিক্রি করে পাচ্ছিনা।   সব দিক দিয়া গৃহস্থই মরতাছে, ব্যবসায়ীরাও মরতাছে। কৃষক কিছুই পাইতেছে না। আলুর কোনো দাম নাই সবই লোকসান কথাগুলো বলেন, টঙ্গিবাড়ীর  আলু ব্যবসায়ী ও কৃষক আঃ মজিদ কাজি।

মুন্সীগঞ্জকে বলা হয় দেশের আলুর রাজধানী, সেই মুন্সীগঞ্জেই এখন আলু নিয়ে চরম বিপাকে কৃষক ব্যবসায়ীরা ও হিমাগার মালিকরা। এ বছর ফলন ভালো হয়েছে ঠিকই, কিন্তু বাজারে দাম নেই। লাভ তো দূরের কথা, উৎপাদন খরচই উঠছে না। প্রতি কেজি আলুতে ১৩ থেকে ১৪ টাকা আর প্রতি বস্তায় ৮০০ টাকার অধিক লোকসান গুনতে হচ্ছে তাদের। তার উপর আগামী ১ ডিসেম্বর হিমাগারে আলু সংরক্ষণের সময়সীমা শেষ। এর আগেই হিমাগারের আলু সরিয়ে ফেলতে হবে। কিন্তু এত আলু যাবে কোথায়, তা ভেবে দিশেহারা কৃষক। কৃষি বিভাগের তথ্যমতে  মুন্সীগঞ্জের  হিমাগারে এখনো ১ লাখ ৬৬ হাজার টন আলু রয়েছে।  মৌসুমের শুরুতে জেলার হিমাগারগুলোতে প্রায় সাড়ে ৫ লাখ মেট্রিক টন আলু মজুদ ছিল। গত ২০ নভেম্বর পর্যন্ত এখনো রয়েছে ১ লাখ ৬৬ হাজার ৪২৪ মেট্রিক টন আলু। এর মধ্যে বীজ আলু ৬৮ হাজার ৯১২ মেট্রিক টন এবং খাবার আলু ৯৭ হাজার ৫১২ মেট্রিক টন। শুধু এই খাবার আলুতেই সম্ভাব্য লোকসানের পরিমাণ দাঁড়াবে ১২৬ কোটি ৭৭ লাখ থেকে ১৩৬ কোটি ৫২ লাখ টাকা।
আলু ব্যাবসায়ীরা  বলেন, মৌসুমের শুরুতে প্রতি বস্তা আলু ১১০০ টাকা দরে  কিনেছিলাম। হিমাগার ভাড়া ৩০০ টাকা মিলে বস্তাপ্রতি খরচ হয় ১৪০০ টাকা। অথচ সেই আলু এখন বিক্রি করছি ৪৫০-৫৫০ টাকায়। বস্তাপ্রতি ৮০০ টাকার বেশি লোকসান  হচ্ছে।
কৃষকদের হিসাব মতে আলু উৎপাদন হিমাগার ভাড়াসহ খরচ ২৭ টাকা, বিক্রি হচ্চে ১০-১২ টাকা । খুচরা বাজারে একই আলুর দাম ১৮ থেকে ২০ টাকা। তবে কৃষকরা পাইকারদের কাছে বিক্রি করায় খুচরা বাজারের বাড়তি দামের কোনো সুবিধা পাচ্ছেন না।কৃষকদের হিসাবে, প্রতি কেজি আলু উৎপাদনেই খরচ হয়েছে ১৬ থেকে ১৮ টাকা  এর সঙ্গে পরিবহন, শ্রমিকের মজুরি ও হিমাগার ভাড়া যোগ করলে খরচ দাঁড়ায় ২৬ থেকে ২৭ টাকা। অথচ বিক্রি করতে হচ্ছে ১০ থেকে ১২ টাকায়। ঋণের বোঝায় দিশেহারা কৃষকগত মৌসুমের লোকসান কাটিয়ে ওঠার আশায় এবার অনেক কৃষক ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন। কেউ কেউ গবাদিপশু ও জমিজমা বন্ধক রেখেও বিনিয়োগ করেন। কিন্তু টানা দ্বিতীয়বারের মতো লোকসান হওয়ায় এখন পথে বসার উপক্রম হয়েছে।
কৃষক জুয়েল তালুকদার বলেন, আমাদের আলুর দাম নেই। অথচ বীজ আলুর দাম আকাশ ছোয়া । ব্রাক, বিএডিসি, এসিআই বীজ আলু প্রতি কেজি ৩৫ থেকে ৪৫ টাকায় বিক্রি করছে। বিদেশ হতে আমদানীকৃত বাক্রের ৫০ কেজি আলু বিক্রি হচ্ছে ১২ হাজার ৫০০ টাকায় আর আমরা হিমাগারে আলু বিক্রি করতে পারছিনা।
নুর ও সানোয়ারা কোল্ড স্টোরের ম্যানেজার  আঃ ছাত্তার বলেন, আমাদের হিমাগারে  এ বছর ৪ লক্ষ ৪০ হাজার বস্তা আলু রাখছিলাম । এখনো তিন ভাগের এক ভাগ আলু হিমাগারে রয়ে গেছে। এ সমস্ত আলু নিয়ে কৃষকদের থেকে আমরা আরো বেশি বিপাকে আছি।  যখন কৃষকরা  হিমাগারে আলু রাখছে তখন আমরা কৃষকদের আলু রাখার শর্তে প্রতি বস্তা বাবদ দুইশো-তিনশো টাকা করে লোন দিয়েছি। লোন ২০০ টাকা আমাদের হিমাগার ভাড়া ৩০০ টাকা যারা ঋণ নিয়েছে তাদের কাছে এখোন আমরা বস্তা প্রতি পাওনা ৫০০টাকা । অথচ এখোন আলু বিক্রি হচ্ছে ৪০০-৪৫০ টাকা। তাই কৃসক আলু নিতে হিমাগারে আসছে না। এখনো প্রচুর আলু হিমাগারে থাকায় হিমাগারের কোন অংশের বিদুৎ আমরা বন্ধ করতে পারছি না ফলে প্রতি মাসে প্রচুর পরিমান বিদুৎ বিল আমাদের লোকসান দিতে হচ্ছে। বিদুৎ গ্যাসে তৈল সবকিছুর দাম বাড়ছে কিন্তু আলুর দাম নেই যার কারনে  হিমাগার মালিক  পক্ষ কৃষকের চেয়ে বেশি লোকসানে পরেছে। এই সমস্ত আলু যদি কৃষক শেষ পর্যন্ত না নেয় তাহলে আমাদের শ্রমিদ দিয়ে বাইরে ফেলতে আরো বেশি খরচ গুনতে হবে।

দেওয়ান আইস অ্যান্ড কোল্ড স্টোরেজের ম্যানেজার মো. ইব্রাহিম জানান, তাদের হিমাগারে সংরক্ষণ করা আলু ৩০ নভেম্বরের মধ্যে খালাস করতে বলা হয়েছে। কিন্তু যে পরিস্থিতি, ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হলেও আলু অবিক্রিত থেকে যাবে। তিনি বলেন, বস্তাপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা লোকসানের পাশাপাশি চড়া বিদ্যুৎ বিল ও রক্ষণাবেক্ষণ খরচ বহন করতে হচ্ছে। এতে ব্যাংক ঋণ পরিশোধ করাও কঠিন হয়ে পড়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মুন্সীগঞ্জের ৬টি উপজেলায় ৩৪ হাজার ৬৬০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। এতে উৎপাদন হয়েছে ১১ লাখ ১২ হাজার ৯৩২ মেট্রিক টন আলু। জেলায় আলু সংরক্ষণের জন্য ৭৪টি হিমাগারের মধ্যে সচল থাকা ৬০টি হিমাগারের ধারণক্ষমতা ৫ লাখ ৬০ হাজার মেট্রিক টন। কৃষকরা জানায়, উৎপাদিত আলুর অর্ধেকেরও বেশি সংরক্ষণের বাইরে থেকে যায়। মুন্সীগঞ্জে আলু উত্তোলন শুরু করার আগেই রংপুরসহ উত্তরাঞ্চলের আলু সংরক্ষণ করে হিমাগারের ৭০ ভাগ জায়গা ভরে যায়। বাকি ৩০ ভাগ জায়গায় মুন্সীগঞ্জের কৃষকরা তাদের আলু সংরক্ষণ করতে পারেন। এই অবস্থায় বিপুল পরিমাণ আলু সংরক্ষণে হিমাগারে জায়গা না পেয়ে কৃষককুল বাড়ির মাচায় আলু সংরক্ষণ করেন। দীর্ঘদিন মাচায় রাখার কারণে এসব আলুর একটি অংশে পচন ধরায় বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হয়েছে তাদের।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. হাবিবুর রহমান বলেন, বর্তমানে আলুর মূল্য কম, তাই কৃষকের লোকসান কমাতে আলু নিয়ে করণীয় বিষয়ে লিখিতভাবে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। আলু উৎপাদনের খরচ কমাতে ও রপ্তানিযোগ্য আলু উৎপাদনে নানা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews