1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে হেলে পড়েছে সেতু, বাঁশের সাঁকোই ৯ গ্রামের মানুষের ভরসা - বিক্রমপুর চিত্র
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়িতে মোবাইলে  জুয়া খেলার অভিযোগে ১ জন গ্রেফতার মুন্সীগঞ্জে হেলে পড়েছে সেতু, বাঁশের সাঁকোই ৯ গ্রামের মানুষের ভরসা মুন্সীগঞ্জে আলু হিমাগারে আনতে এবং ভাড়া খরচ ৫০৫ টাকা, বিক্রি হচ্চে ৪০০ টাকা টঙ্গীবাড়িতে ২২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মুন্সীগঞ্জে গ্যারেজে ডাকাতি, মালিককে বেঁধে হত্যা,৭২টি ব্যাটারি, ১৬টি চার্জার ও দুটি অটোরিকশা লুট মুন্সীগঞ্জে ৬২০ পিস ইয়াবা উদ্ধার ৮ মামলার আসামি সহ ৩ মাদক কারবারি গ্রেফতার লৌহজংয়ে ১২০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার টংগিবাড়ীতে ১৫০ পিস ইয়াবাসহ স্বামী গ্রেফতার, স্ত্রী পলাতক সিরাজদিখানে বসতবাড়িতে দুই তলা ঘরে আগুন  মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মুন্সীগঞ্জে হেলে পড়েছে সেতু, বাঁশের সাঁকোই ৯ গ্রামের মানুষের ভরসা

  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৫ টাইম ভিউ
মুন্সীগঞ্জে হেলে পড়েছে সেতু, বাঁশের সাঁকোই ৯ গ্রামের মানুষের ভরসা
 নিজস্ব  প্রতিনিধি- ৪ বছর ধরে হেলে আছে সেতু। হয়নি সংস্কার, হয়নি নতুন সেতু। তাই জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন বাঁশের সরু সাঁকো দিয়েই পার হতে হচ্ছে ৯ গ্রামের হাজার হাজার মানুষকে।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের নাজিরচর গ্রামের চিত্র এটি। ইউসুফ মিয়ার বাড়ি সংলগ্ন খালের ওপর ২০০০ সালে নির্মিত সেতুটি ২০২২ সালে গোড়া থেকে মাটি সরে পশ্চিম দিকে হেলে পড়ে।সেই থেকে দুই পাড়ের সংযোগ বিচ্ছিন্ন। বন্ধ হয়ে গেছে যান চলাচল।
 কৃষকের ফসল আনা, অসুস্থ রোগী নেওয়া, স্কুলে যাওয়া সবকিছুতেই এখন একমাত্র ভরসা বাঁশের সাঁকো।
সরেজমিনে দেখা যায়, সরু বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন নারী-পুরুষ ও শিশুরা। একটু পা পিছলে গেলেই খালে পড়ে বড় দুর্ঘটনার আশঙ্কা। তারপরও বাধ্য হয়ে এই পথেই চলাচল করতে হচ্ছে।এই সেতু দিয়ে হোসেন্দী ইউনিয়নের নাজিরচর, কবরস্থান ও চকের বাড়িসহ গজারিয়া ইউনিয়নের উত্তর ফুলদী, দক্ষিণ ফুলদী, সোনাইর কান্দী, নাগেরচর, প্রধানেরচর, আমিরাবাদ, ভৈরবদী, রামদী ও পানশালের চর এলাকার মানুষ যাতায়াত করতেন। এখন সবার ভোগান্তি চরমে।
স্থানীয় বাসিন্দা জসিম বলেন, “চার বছর আগে সেতুটি হেলে পড়েছে। দুই ইউনিয়নের অন্তত নয়টি গ্রামের মানুষকে বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। কৃষকেরা জমির ফসল বাড়িতে আনতে ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত নতুন সেতু চাই।
আকলিমা বেগম বলেন, প্রতিদিন সকালে ও বিকেলে শিশুরা এই বাঁশের সাঁকো দিয়ে স্কুলে যায়। সাঁকোটি খুবই ঝুঁকিপূর্ণ। দ্রুত সেতুটি নির্মাণের দাবি জানাই।
হোসেন্দী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ আলী মোল্লা বলেন, “খাল খননের কারণে ধীরে ধীরে সেতুর গোড়া থেকে মাটি সরে গিয়ে এটি হেলে পড়ে। এলাকাবাসীর দুর্ভোগ কমাতে ইউনিয়ন পরিষদের অর্থায়নে বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। নতুন সেতু নির্মাণের জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। বিভিন্ন সভায় বিষয়টি তুলে ধরেও সমাধান মেলেনি।
এ বিষয়ে গজারিয়া উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন বলেন, সেতুটি যেভাবে হেলে পড়েছে, তাতে এটি আর সংস্কার করা সম্ভব নয়। ভেঙে নতুন করে নির্মাণ করতে হবে।
এলাকাবাসীর দাবি, আর আশ্বাস নয় দ্রুত নতুন সেতু নির্মাণ করে ৯ গ্রামের মানুষের এই দীর্ঘ ভোগান্তির অবসান করা হোক।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews