টঙ্গীবাড়িতে ২২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
টঙ্গীবাড়ী প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৪ নভেম্বর) দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ এই অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, পুলিশ সুপার মো. বদরুদ্দোজার দিক-নির্দেশনায় এবং থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্র বিশেষ অভিযান চালায়। অভিযানে দিঘীরপাড় ইউনিয়নের বেহেরপাড়া গ্রামে মিলন খানের জমির উপর নির্মিত বসতঘরের সামনের উঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. বিল্লাল বেপারী (৪১), পিতা- মো. আব্দুল করিম বেপারী, মাতা- মৃত মোছাঃ রাহেলা খাতুন। স্থায়ী ঠিকানা- দক্ষিণ খারিজা খাক (উদয়নগর), ডাকঘর- চিলমারী, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া। বর্তমান ঠিকানা- বেহেরপাড়া, ইউনিয়ন- দিঘীরপাড়, থানা- টঙ্গীবাড়ী, জেলা- মুন্সীগঞ্জ।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply