মুন্সীগঞ্জে দাদার হাত ধরে বেড়াতে বেড়িয়ে, পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃ*ত্যু
আপডেট টাইম :
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
২৫
টাইম ভিউ
মুন্সীগঞ্জে দাদার হাত ধরে বেড়াতে বেড়িয়ে, পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃ*ত্যু
মুন্সীগঞ্জ প্রতিনিধি –
মুন্সীগঞ্জের শ্রীনগরে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবারের (২৭ নভেম্বর) সকালে উপজেলার হাসাড়া দক্ষিণপাড়ায় তখনও রোদ ওঠেনি কিন্তু তার আগেই দুইটা পরিবারে নেমে আসে চির অন্ধকার।
সকাল ৭টার দিকে দাদা হালিম দেওয়ান দুই নাতিকে নিয়ে গিয়েছিলেন পাশের পুরোনো বাড়িতে বেড়াতে। একটু গল্পে ব্যস্ত হয়েছিলেন তিনি।আর এই ফাঁকেই খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরপাড়ে চলে গিয়েছিল ৪ বছরের মোস্তাফিজুর আর ৩ বছরের আলিফ। তারা চাচাতো দুই ভাই। একসাথে বড় হচ্ছিল, একসাথেই খেলতো সবসময়।
কেউ টেরও পায়নি কখন তারা পানিতে পড়ে গেল।
সকালে খাবার খাওয়ানোর জন্য মায়েরা খুঁজতে গিয়ে দেখেন ছেলেরা কোথাও নেই। ঘর, উঠান, পাশের বাড়ি কোথাও না পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে।
সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করলেন। একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখা গেল দুই শিশুকে।
Leave a Reply