1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে বাজারে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল ইলেকট্রিক মিস্ত্রির - বিক্রমপুর চিত্র
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন পুড়ে গেছে মোটরসাইকেল ও বেঞ্চ মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ নিখোঁজ ১ ট্রাক খাদে, আটকে থাকা চালক-হেলপারকে উদ্ধার করল ফায়ার সার্ভিস* মুন্সীগঞ্জে বাজারে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল ইলেকট্রিক মিস্ত্রির টঙ্গীবাড়িতে মোবাইলে  জুয়া খেলার অভিযোগে ১ জন গ্রেফতার মুন্সীগঞ্জে হেলে পড়েছে সেতু, বাঁশের সাঁকোই ৯ গ্রামের মানুষের ভরসা মুন্সীগঞ্জে আলু হিমাগারে আনতে এবং ভাড়া খরচ ৫০৫ টাকা, বিক্রি হচ্চে ৪০০ টাকা টঙ্গীবাড়িতে ২২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মুন্সীগঞ্জে গ্যারেজে ডাকাতি, মালিককে বেঁধে হত্যা,৭২টি ব্যাটারি, ১৬টি চার্জার ও দুটি অটোরিকশা লুট মুন্সীগঞ্জে ৬২০ পিস ইয়াবা উদ্ধার ৮ মামলার আসামি সহ ৩ মাদক কারবারি গ্রেফতার

মুন্সীগঞ্জে বাজারে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল ইলেকট্রিক মিস্ত্রির

  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৫ টাইম ভিউ

মুন্সীগঞ্জে বাজারে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল ইলেকট্রিক মিস্ত্রির

সিরাজদিখান প্রতিনিধি:-বাজারে যাচ্ছিলেন, আর ফেরা হলো না। সিরাজদিখান বাজারে ঢোকার মুখেই ‘সিরাজদিখান পরিবহনের’ বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন ইলেকট্রিক মিস্ত্রি আলমগীর হোসেন (৫৫)।

 

বুধবার দুপুর পৌনে ৩টার দিকে সিরাজদিখান বাজারের যমুনা ব্যাংকের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

নিহত আলমগীর হোসেন উপজেলার রশুনিয়া ইউনিয়নের আবিরপাড়া গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন ইলেকট্রিশিয়ান ছিলেন।

 

পুলিশ জানায়, আলমগীর হোসেন মোটরসাইকেল চালিয়ে সিরাজদিখান বাজারে প্রবেশ করছিলেন। এ সময় ঢাকা থেকে সিরাজদিখানগামী ঢাকা মেট্রো-ব-১৫-৭১১৩ নম্বরের সিরাজদিখান পরিবহনের একটি বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।

 

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ইছাপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন,* “এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews