1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ নিখোঁজ ১ - বিক্রমপুর চিত্র
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন পুড়ে গেছে মোটরসাইকেল ও বেঞ্চ মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ নিখোঁজ ১ ট্রাক খাদে, আটকে থাকা চালক-হেলপারকে উদ্ধার করল ফায়ার সার্ভিস* মুন্সীগঞ্জে বাজারে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল ইলেকট্রিক মিস্ত্রির টঙ্গীবাড়িতে মোবাইলে  জুয়া খেলার অভিযোগে ১ জন গ্রেফতার মুন্সীগঞ্জে হেলে পড়েছে সেতু, বাঁশের সাঁকোই ৯ গ্রামের মানুষের ভরসা মুন্সীগঞ্জে আলু হিমাগারে আনতে এবং ভাড়া খরচ ৫০৫ টাকা, বিক্রি হচ্চে ৪০০ টাকা টঙ্গীবাড়িতে ২২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মুন্সীগঞ্জে গ্যারেজে ডাকাতি, মালিককে বেঁধে হত্যা,৭২টি ব্যাটারি, ১৬টি চার্জার ও দুটি অটোরিকশা লুট মুন্সীগঞ্জে ৬২০ পিস ইয়াবা উদ্ধার ৮ মামলার আসামি সহ ৩ মাদক কারবারি গ্রেফতার

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ নিখোঁজ ১

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৮ টাইম ভিউ

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ নিখোঁজ ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি- মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মো. সেলিম নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নদী সাতরিয়ে পার হতে গিয়ে মেঘনার মাঝ নদীতে নিখোজ রয়েছেন আলমগীর দেওয়ান নামের আরো এক ব্যাক্তি। নিখোজের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সাভীস।

বৃহস্পতিবার ( ২৬ নভেম্বর) ভোরে সদর উপজেলার চরডুমুরিয়া ও সামারচর এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় সেলিম নামের ব্যাক্তি গুরুতর আহত হয়। সে চরডুমুরিয়া মোল্লাবাড়ির আমিনুল ইসলামের ছেলে। তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। গত সপ্তাহেও দুই পক্ষের সংঘর্ষ হয়েছিল। এর জেরে ভোরে আবার সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।আওলাদ হোসেন মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। রহিমও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দুজনই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী।

 

্এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, এলাকার আধিপাত্য নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোল্লাকান্দি ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ সদর জেনারেল হাসপাতালে রয়েছে বলেও জানান ওসি।

 

এদিকে নিখোজের  ব্যাপারে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভীসের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, সংঘর্ষ এর সময় মেঘনা নদী সাতরিয়ে পার হওয়ার সময় মাঝ নদীতে আলমগীর দেওয়ান নামে এক ব্যাক্তি নিখোজ হয়েছেন। নিখোজের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালচ্ছে ফায়ার সার্ভীস।

 

 

 

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews