1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন পুড়ে গেছে মোটরসাইকেল ও বেঞ্চ - বিক্রমপুর চিত্র
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন পুড়ে গেছে মোটরসাইকেল ও বেঞ্চ মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ নিখোঁজ ১ ট্রাক খাদে, আটকে থাকা চালক-হেলপারকে উদ্ধার করল ফায়ার সার্ভিস* মুন্সীগঞ্জে বাজারে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল ইলেকট্রিক মিস্ত্রির টঙ্গীবাড়িতে মোবাইলে  জুয়া খেলার অভিযোগে ১ জন গ্রেফতার মুন্সীগঞ্জে হেলে পড়েছে সেতু, বাঁশের সাঁকোই ৯ গ্রামের মানুষের ভরসা মুন্সীগঞ্জে আলু হিমাগারে আনতে এবং ভাড়া খরচ ৫০৫ টাকা, বিক্রি হচ্চে ৪০০ টাকা টঙ্গীবাড়িতে ২২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মুন্সীগঞ্জে গ্যারেজে ডাকাতি, মালিককে বেঁধে হত্যা,৭২টি ব্যাটারি, ১৬টি চার্জার ও দুটি অটোরিকশা লুট মুন্সীগঞ্জে ৬২০ পিস ইয়াবা উদ্ধার ৮ মামলার আসামি সহ ৩ মাদক কারবারি গ্রেফতার

মুন্সীগঞ্জে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন পুড়ে গেছে মোটরসাইকেল ও বেঞ্চ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১০ টাইম ভিউ

মুন্সীগঞ্জে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন পুড়ে গেছে মোটরসাইকেল ও বেঞ্চ

টঙ্গীবাড়ি প্রতিনিধি –

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে গ্রামীণ ব্যাংকের যশলং শাখার বাউন্ডারি গেটে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোররাত ২টা থেকে সকাল ৭টার মধ্যে উপজেলার যশলং ইউনিয়নের পুরা বাজার এলাকায় ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা।

 

আগুনে ব্যাংকের পাশে রাখা একটি মোটরসাইকেলের পেছনের অংশ ও গেটের পাশে থাকা কাঠের বেঞ্চের কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

ব্যাংকের নাইট গার্ড আব্দুল মোতালেব জানান, রাত ২টার দিকে তিনি ব্যাংকের আশপাশ ঘুরে দেখে ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে বাইরে এসে বাউন্ডারি গেটের কাছে কেরোসিনের তীব্র গন্ধ পান। তাকিয়ে দেখেন, ঢাকা মেট্রো-হ-৫৮-৫০২৬ নম্বরের মোটরসাইকেলের পেছনের অংশ ও কাঠের বেঞ্চ পোড়া।

 

ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি ব্যাংকে কর্মরতা মিজানুর রহমানের।

 

খবর পেয়ে দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

এ ব্যাপারে গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার কামাল বলেন, গভীর রাতে কে বা কারা ব্যাংকের দরজার সামনে আগুন লাগিয়ে দেয়। তবে এ ঘটনায় তেমন কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি।

 

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানা ওসি শামীম আহমেদ বলেন, ওই ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। তবে এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। এখন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ওই এলাকায় গোয়েন্দা নজরদারি চলছে।

 

 

 

 

 

 

 

 

 

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews