1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
ডিবি, পুলিশ এবং র‍্যাব পরিচয়ে ডাকাতি মুন্সীগঞ্জে ৪ ডাকাত গ্রেফতার, কভার্ডভ্যান ও ২ নোয়া উদ্ধার - বিক্রমপুর চিত্র
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিবি, পুলিশ এবং র‍্যাব পরিচয়ে ডাকাতি মুন্সীগঞ্জে ৪ ডাকাত গ্রেফতার, কভার্ডভ্যান ও ২ নোয়া উদ্ধার ভারতে বসে বিকাশে টাকা পাঠিয়ে দেশে নাশকতার চেষ্টা করছে আ”লীগ: মুন্সীগঞ্জে রিজভী পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না: মুন্সীগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৫ জন গ্রেফতার, শর্টগানের কার্তুজ ও ককটেল উদ্ধার* মুন্সীগঞ্জে দাদার হাত ধরে বেড়াতে বেড়িয়ে, পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃ*ত্যু মুন্সীগঞ্জে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন পুড়ে গেছে মোটরসাইকেল ও বেঞ্চ মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ নিখোঁজ ১ ট্রাক খাদে, আটকে থাকা চালক-হেলপারকে উদ্ধার করল ফায়ার সার্ভিস* মুন্সীগঞ্জে বাজারে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল ইলেকট্রিক মিস্ত্রির টঙ্গীবাড়িতে মোবাইলে  জুয়া খেলার অভিযোগে ১ জন গ্রেফতার

ডিবি, পুলিশ এবং র‍্যাব পরিচয়ে ডাকাতি মুন্সীগঞ্জে ৪ ডাকাত গ্রেফতার, কভার্ডভ্যান ও ২ নোয়া উদ্ধার

  • আপডেট টাইম : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১০ টাইম ভিউ

ডিবি, পুলিশ এবং র‍্যাব পরিচয়ে ডাকাতি মুন্সীগঞ্জে ৪ ডাকাত গ্রেফতার, কভার্ডভ্যান ও ২ নোয়া উদ্ধার

নিজস্ব প্রতিনিধি-

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় ৪ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ২টি নোয়া মাইক্রোবাস, লুণ্ঠিত কভার্ডভ্যানসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

 

শুক্রবার (২৮ নভেম্বর) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর রাত ১০টার দিকে চট্টগ্রাম থেকে ৩০০ বস্তা প্লাস্টিক দানা নিয়ে ঢাকা মেট্রো-ন-২৩-১৫২৬ নম্বরের একটি নীল ও হলুদ রঙের কভার্ডভ্যান ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ওই মালামালের বাজারমূল্য ২০ লাখ ৪০ হাজার টাকা।

পরদিন ১৯ নভেম্বর ভোর ৪টা থেকে ৫টার মধ্যে গাড়িটি গোমতী দাউদকান্দি সেতুর টোল প্লাজা অতিক্রম করে গজারিয়া থানাধীন বালুয়াকান্দি সাকিনস্থ ভূঁইয়া পাম্পের বিপরীত পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৌঁছালে একটি সাদা রঙের টয়োটা নোয়া গাড়ি থেকে ৪ জন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে চালককে থামার সংকেত দেয়।

চালক গাড়ি থামালে তারা চালককে মারপিট করে গাড়িতে মাদক আছে বলে জানায়। একপর্যায়ে চালকের মোবাইল ফোন, গাড়ির চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নেয়। পরে চালককে তাদের স্যারের সাথে কথা বলার কথা বলে গাড়িতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং তাদের একজনকে ভুক্তভোগীর গাড়িতে রেখে যায়।

 

পরে চালককে কুমিল্লায় একটি নির্জন স্থানে নামিয়ে দিয়ে ডাকাতরা ২৯ লাখ টাকা মূল্যের কভার্ডভ্যান ও ২০ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৩০০ বস্তা প্লাস্টিক দানা নিয়ে চলে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী আর.পি. এন্টারপ্রাইজের মালিক বাদী হয়ে গজারিয়া থানায় মামলা করেন। মামলা নং-২৪, তারিখ- ২৭ নভেম্বর ২০২৬, ধারা- ১৭০/৩৯৪ দণ্ডবিধি।

 

পুলিশ সুপার মো. বদরুদ্দোজার দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইমরান আহম্মেদ, পিপিএম এর তত্ত্বাবধানে গজারিয়া থানার অফিসার ইনচার্জ কায়সার আহমদের নেতৃত্বে একটি চৌকস টিম ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে।

*গ্রেফতারকৃতরা হলেন:*

১. রাজু আহমেদ (৪০), পিতা- মৃত মতিউর হাওলাদার, সাং- জগন্নাথশাহ, থানা- লালবাগ, জেলা- ঢাকা

২. নুরুজ্জামান (২৯), পিতা- মৃত হেমায়েত, সাং- কামরাঙ্গীরচর, থানা- কামরাঙ্গীরচর, জেলা- ঢাকা

৩. মো. খোরশেদ আলম (৪৫), পিতা- মৃত আবুল কাশেম, সাং- বাড়োঘড়িয়া পাটোয়ারী বাড়ী, থানা- রামগঞ্জ, জেলা- লক্ষ্মীপুর

৪. মো. জাকির হোসেন (৩১), পিতা- দাদন মাতব্বর, সাং- ওমেদপুর, থানা- শিবচর, জেলা- মাদারীপুর

 

জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন সময় পুলিশ, ডিবি পুলিশ এবং র‍্যাব পরিচয়ে ডাকাতি/দস্যুতা সংঘটন করে বলে স্বীকার করেছে। তাদের সাথে আরও ২/৩ জন জড়িত আছে এবং তাদের কাছে আরও লুণ্ঠিত মালামাল আছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, তদন্তকালে ঘটনার সাথে আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়ায় মামলাটি ৩৯৫/৩৯৭ ধারায় ডাকাতি মামলায় পরিণত হয়েছে। আরও আসামি গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

*উদ্ধারকৃত মালামাল:*

– ডাকাতির কাজে ব্যবহৃত ২টি নোয়া গাড়ি (ঢাকা মেট্রো-চ-১২-৮২৪৫ ও ঢাকা মেট্রো-চ-১৪-৬৮৭৪)

– লুণ্ঠিত নীল ও হলুদ রঙের কভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ন-২৩-১৫২৬)

– ১টি লেজার লাইট (টার্গেট লাইট)

– সাংবাদিক লেখা স্টিকার (PRESS),জরুরি চিকিৎসক লেখা স্টিকার, ১টি ছোট টর্চ লাইট, ২টি লাঠি উদ্ধার করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews